পাখি বিষয়ক যেকোনো মতামত জানাতে আমাদের ইমেইল করুন এই ঠিকানায়ঃ-pakhibuzz@gmail.com

Showing posts with label বাংলার বাজ. Show all posts
Showing posts with label বাংলার বাজ. Show all posts

লালমাথা কুচকুচি

লালমাথা কুচকুচিঃ লালমাথা কুচকুচির বৈজ্ঞানিক নাম হল Harpactes erythrocephalus। যার অর্থ রাঙ্গামাথার ফলচোর(গ্রিকঃ harpactes= ফলচোর,eruthro = লাল,kephalos = মাথা। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ২৫ লাখ ২০ হাজার বর্গ কিলমিটার।আবাসস্থল এত বিশাল হলেও পুরো এলাকাটির মাত্র অল্পসংখ্যক হ্রাস পেয়েছে।তবে এদের মোট সংখ্যা এখনও আশংকাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি।সেকারনে আই.ইউ.সি.এন. এই প্রজাতিটিকে Least concern বা ন্যুনতম বিপদ্গ্রস্ত বলে ঘোষণা করেছে।লালমাথা কুচকুচি বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি।বাংলাদেশের বন্যপ্রানী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।